আজকের রাশিফল
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২০:২৩
আজ ১৬ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৩০ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা:২ ও ৩। শুভবার: বুধ ও বৃহস্পতিবার। শুভরত্ন: পান্না ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি:কর্তব্যপরায়ণ, মেধাবী ও উচ্চাভিলাষী। আপনি ডিপ্লোম্যাসী ও কৌশলে বিশ্বাসী। সরাসরি দ্বন্দ্ব ও সংঘাত আপনি এড়িয়ে চলতে চান। কৌশলেই সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে চান। আপনি প্রাণোচ্ছল, সহজে মিশতে পারেন, বন্ধুত্ব করতে পারেন। বুদ্ধিবৃত্তিক মন আছে আপনার। জ্ঞানের তৃষ্ণাও প্রবল। জীবনে আপনার সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: দার্শনিক মিখাইল বাকুনিন, লেখক দ্বিজেন শর্মা, দার্শনিক ডিনেচিলি, গিয়োভানি প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি শুভ নয়। মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। আজ অযাচিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। ভেবে-চিন্তে ধার দিন। অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। অন্যথায় প্রতারিত হওয়ার আশংকা আছে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। বাবা-মার সাথে মতানৈক্য দেখা দিতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ দিনটি শুভ নয়। কোনো লোক দ্বারা প্রতারিত হতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় অধিক মনোযোগি হতে হবে। প্রেমিক যুগলদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্য কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ দিনটি শুভ নয়। মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। ব্যবসায়ীদেরকে নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ অর্থ সংকটে ভুগতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আজ কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়ালেখায় অনুকূল পরিবেশ নাও থাকতে পারে। পথ চলতে সাবধানতা অবলম্বন করুন। দ্রুতগতি যানবাহন এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। প্রেমিক যুগলদের জন্য দিনটি শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কিছু অর্থ হাতে আসতে পারে। তবে আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য করা কঠিন হবে। শরীর ভালো নাও থাকতে পারে। মানসিক উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ নয়। হঠাত্ কোনো সংঘাতময় পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দাম্পত্য কলহ দেখা দিতে পারে। শিক্ষার্থীদের পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে। আজ অন্যের উপকার না করলেই ভালো করবেন। অযাচিত কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সকল ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। অর্থপ্রাপ্তির যোগ আছে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি শুভ নয়। মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। প্রেমিক যুগলদের জন্য দিনটি শুভ নয়। প্রেমের ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। আজ কোনো নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা আছে। তবে সুযোগের সদ্ব্যবহার করা কঠিন হবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আজ মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা থাকবেন। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অতিরিক্ত আত্মীয় ভাজন হওয়া ঠিক হবে না। বিদ্যার্থীদের পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মানসিক উত্তেজনা পরিহার করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। ভ্রমণ যোগ আছে। বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে উপরস্থ কর্মকর্তাদের আনুকূল্য পেতে পারেন। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ আছে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। মানসিক উত্তেজনা পরিহার করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিক মনোযোগী হতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসা সূত্রে বিদেশ ভ্রমণের যোগ আছে।