মানিকগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল শিশু সংগঠন

মানিকগঞ্জে সুবিধাবঞ্চিত ৩৮ শিশুকে ঈদের পোশাক দিল দিশারী এবং বন্ধুত্বের বন্ধন রক্তদান সংঘ নামের দুটি শিশু সংগঠন। শনিবার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে ৩৮ জন ছেলেমেয়ের হাতে শার্ট, পাঞ্জাবি ও জামা তুলে দেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সমন্বয়কারী বিমল রায়, প্রথম আলো পত্রিকার সাংবাদিক আব্দুল মোমিন, দিশারী’র সভাপতি হাসান শিকদার, সাধারণ সম্পাদক আবুল হাসানাত, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জুঁই, ক্রীড়া, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমানসহ সংগঠন দুটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ২০১৬ সালে দিশারী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ছিন্নমুল শিশুদের প্রি-প্রাথমিক শিক্ষা, খাতা, কলম, ঈদ পোশাক প্রদানসহ তাদের জন্য শিশু উত্সব, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।