ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরিফের উদ্যোগে ঐতিহাসিক শোহাদায়ে বদর দিবস উপলক্ষে দরবার শরিফ প্রঙ্গণে বৃহস্পতিবার মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শরিফ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরিফের বর্তমান গদিনশিন পিরসাহেব কেবলা আল্লামা আলহাজ হযরত শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মাজিআ)।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মুসলিম জাতির সফলতার প্রেরণা হচ্ছে শোহাদায়ে বদর। শোহাদায়ে বদরের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ায় মুসলিম উম্মাহর উপর অত্যাচার, জোর-জুলুম, হত্যা, লুণ্ঠন বৃদ্ধি পেয়েছে।
মাহফিলে বদর দিবসের গুরুত্ব তাত্পর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা আবুল বাসার। মাহফিলে উপস্থিত ছিলেন মশুরীখোলা দরবার শরিফের ভক্তবৃন্দ, হযরত শাহ আহসানুল্লাহ (রহ) কমপ্লেক্স-এর সদস্যবৃন্দ, মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশ-এর সদস্যবৃন্দ, দারুল উলূম আহসানিয়া কামিল মাদ্রাসা, লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, আহসানিয়া এতিমখানার শিক্ষকমণ্ডলী, ছাত্রবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।