মোরগফুল

গ্রীষ্ম-দুপুরে কৃষ্ণ-পুকুরে মেয়েটা ভেজাল চুল; ঘাটে এসে এক যুবক দাঁড়াল বাঁ-হাতে মোরগফুল। মেয়েটা বলল, ‘মা বকবেন; বাবা বলবেন—নাইতে গিয়েই তুই পড়ে পেলি দশ-গাঁ-কুড়ানো ফুল!’ ছেলেটা তবুও মেয়েটার চুলে গেঁথে দিল সেই মোরগের লালঝুঁটি। মেয়েটা হাসল মেয়েটা কাঁদল দুই হাতে ঢেকে চোখ; বলল নীরবে, ‘ভ্রুকুটি করি না—যা বলে বলুক লোক।’