তোমার সমুদ্র শহর
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২০:৪০
শেষ দুপুরে এসে কোন রোদ দাঁড়ায় পাশে
আশে পাশে? ছায়া নেই কায়া নেই
বেলা গড়িয়ে, বিকেলের আলোয় এসে
দাঁড়াও আমার পাশে, আশে পাশে! কেন?
ধরো এখন ক্লান্তিকালের ধবল চিহ্ন মেখে
তুমি যাচ্ছ ফিরে, আর আমি নামছি অতলের আহ্বানে
ভূমধ্য জলের স্বপ্ন-খোয়ায়, পার্থক্য কিছু বোঝো তবে?
আমি জানি জিজ্ঞাসাহীন প্রান্তরে তুমি একাকী হাঁটছ বনে।
নিরুত্তাপ বিকেলের রোদে আমিও যাই তবে
পথের সাথিদের সাথে দেখা হোক বা না হোক
তোমার সমুদ্র শহর নিঃসরণে হারাক পরিচয়
আমার আর কীই বা থাকে অতলের ভালোবাসা ছাড়া?
আমার পাশে এসে দাঁড়াও কেন বলো? আশে পাশে?