ফিস ফ্রাইয়ের আমন্ত্রণে
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২১:২৫
‘ম্যাচ শেষ, করো ফুর্তি’—আইপিএল-এর কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানের তত্ত্ব ভালোই চলছে। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাসায় চমচম ও ফিস ফ্রাই খেয়ে ম্যাচ জয় উদযাপন করেছেন কিং খান।
‘শাহরুখ খান পশ্চিমবঙ্গের রাজ্যদূত’— এ ঘোষণাটা অনেক আগেই দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গত ২৬ মে কলকাতা নাইট রাইডার্স পরিবারকে উত্সাহ দিতে ইডেন গার্ডেনেও উপস্থিত ছিলেন মমতা। তার এ আগমন আরও স্মরণীয় করতেই যেন বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবকে নাটকীয়ভাবে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গেছে কলকাতা নাইট রাইডার্স। কিং খান ম্যাচ শেষে ছুটে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বাড়িতেও।
দক্ষিণ কলকাতার ৩০বি হারিস চ্যাটার্জি স্ট্রিটের বাসার সামনে তখন শাহরুখভক্তদের ভিড় জমে গিয়েছিল। কিং খানকে বরণ করতে মুখ্যমন্ত্রী নিজেই বেরিয়ে আসেন বাড়ির বাইরে। আর শাহরুখও মমতার পা ছুঁয়ে তাকে শ্রদ্ধা জানান। প্রায় ২০ মিনিট তার বাড়িতে অবস্থান করেন।