মান্দার মাদ্রাসায় শত সমস্যা তথাপিও শতভাগ পাস

নওগাঁর মান্দা উপজেলার শিংগা-বালুকা ছালিহা দাখিল মাদ্রাসা শত সমস্যা মাথায় নিয়েও শত ভাগ পাস করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদ্রাসায় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৫২জন, তারমধ্যে ১৯৬জন ছাত্রী। দেয়াল ও জানালা ভাঙ্গা, ঝুঁকিপূর্ণ শ্রেণি কক্ষে ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চ না থাকায় কখনও গাছের তলায় কখন বারান্দায় মাটিতে বসে ক্লাস করানো হয়। মাদ্রাসায় প্রাচীর না থাকায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। শ্রেণি কক্ষগুলোতে উপরে ছাদ না থাকায় রোদ্রের তাপে ক্লাস করা দুরূহ হয়ে উঠে ছাত্র-ছাত্রীদের। সাইন্স ল্যাব না থাকায় বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের অনেক বিষয় এখনও অজানা। অল্প বৃষ্টির পানিতে মাঠে পানি জমলে বিড়ম্বনার পড়তে হয় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের । মাদ্রাসা লাইব্রেরীতে পর্যাপ্ত বইপত্র না থাকায় জ্ঞানার্জনে সমস্যা হয়। বিষয়গুলো নিয়ে মাদ্রাসা সুপার আবু নোমান মোঃ শহিদুল্লাহ এ প্রতিবেদককে জানান, সমস্যাগুলো জরুরীভাবে সমাধান হলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরও ভাল ফলাফল করবে।