নলছিটি পৌরসভার অপসারিত মেয়র ফের বহাল হচ্ছেন

বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক অপসারণকৃত নলছিটি পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা মো. মজিবর রহমানের দায়ের করা রিট মামলায় হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে অপসারিত মেয়র ফের তার পদে বহাল হচ্ছেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সরকার পক্ষের আপিলের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার তা খারিজ করে দেন এবং হাইকোর্টের রায় বহাল রাখেন।