কৃষকের পাশে দাঁড়িয়ে এবার ধান কাটলো রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে তারা নগরীর খটখটিয়া গ্রামের কৃষক আব্দুল মজিদের ১১ শতাংশ জমির ধান কাটেন এবং মাড়াই করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদের নেতৃত্বে এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার (হেডকোয়ার্টার) আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুঁই, আলতাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশের পুলিশ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় দেশের জন্য কাজ করেছে। দেশের মানুষের পাশে ছিল, এখনো আছে। তিনি বলেন, বোরো ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত মেট্রোপলিটন পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে কৃষক আব্দুল মজিদ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।