তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২২:৪২
কাজিম-মামুন নেতৃত্বাধীন তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা গত মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১৫ মে তিতাস গ্যাস টি এ্যান্ড ডি কোম্পানি লিমিটেডের সিবিএ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্ট এ নির্বাচন ২ মাসের জন্য স্থগিতাদেশ দেয়। স্থগিতাদেশ প্রত্যাহার করার রায় পাওয়ার পর নির্বাচন হবে বলে জানান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কাজিম উদ্দিন। সাধারণ সভায় ১১৫৯ জন ভোটারের মধ্যে ৮০০ ভোটার উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি