টঙ্গীতে একদিনে স্কুলছাত্রীসহ নিখোঁজ ৪

টঙ্গীতে একদিনে স্কুল ছাত্রীসহ নিখোঁজের পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার টঙ্গী মডেল থানায় সাধারণ ডায়রি করেন নিখোঁজের স্বজনরা। এরশাদনগরের ৩নং ও ৭নং ব্লকের ৭ম শ্রেণীর ছাত্রী মোসাম্মত্ চাঁদনী আক্তার সুমা (১৪), হোটেলের কর্মচারী মো. হেলাল হোসেন (১৫), আরিচপুর এলাকার তাহেরুল ইসলাম (১৩), একই এলাকার সেনারুল (৪) নিখোঁজের ঘটনায় টঙ্গী মডেল থানায় সাধারণ ডায়রি করেন। টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনরা পৃথক সাধারণ ডায়েরি করেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।