র্যাবের সঙ্গে ক্রসফায়ারে ঈশ্বরদীতে কমিউনিস্ট পার্টির নেতা নিহত
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২৩:৩০
র্যাবের সঙ্গে ক্রসফায়ারে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদীর পাকশীস্থ পদ্মানদীর চরে পাবনা অঞ্চলের সেকেন্ড ইন কমান্ড আব্দুল হামিদ (৩৫) মারা যান।
নিহত আব্দুল হামিদ পাবনা সদর উপজেলার রাখালগাছী খোদায়েরপুর গ্রামের দিলবার আলীর ছেলে। র্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে। এ সময় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন।
র্যাব-১২-এর কমান্ড্যান্ট জামিল আহমেদ জানান, পদ্মা পাড়ের হঠাত্পাড়া গ্রামের একটি কলা বাগানে স্থানীয় চরমপন্থিদের একটি দল র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের উপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধ ঘণ্টার বন্দুকযুদ্ধে আব্দুল হামিদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঈশ্বরদী থানার ওসি এই তথ্য নিশ্চিত করেছেন।