নেপালের রাজধানী কাঠামান্ডুতে গতকাল তিনটি বিস্ফোরণে চারজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মাওবাদী স্প্রিন্টার গ্রুপ বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ কর্মকর্তা সিয়াম আল গিওয়াবিলি জানিয়েছেন, বিস্ফোরণে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। আবাসিক এলাকায় বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত এবং সুখেদারা এলাকায় সেলুনের কাছে বিস্ফোরণে তিনজন নিহত হন। এছাড়া আরেকটি বিস্ফোরণ ঘটে রাজধানী থাঙ্কুট এলাকায় যেখানে দুইজন আহত হন। তিনটি বিস্ফোরণে মোট সাতজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। -রয়টার্স