ঈদ নিয়ে সাবধানে মেহজাবিন
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২০:০৫
সচরাচর একগাদা নাটকে দেখা না গেলেও ঈদ এলে একটু চাপের মধ্যেই সময় পার করতে হয় লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরীকে। সেই ধারাবহিকতা রয়েছে এবারও। চলতি সময়ে ঈদের নাটকের শুটিং নিয়ে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন মেহজাবিন। তবে অন্যান্য সময়ের চেয়ে ঈদের কাজের পরিমাণ বেশির প্রসঙ্গ টানতেই মেহজাবিন বলেন, ‘ঈদে কাজের প্রস্তাব প্রচুর আসে। তবে গত্বাঁধা কাজ করি না। ভালো গল্প বেছেই কাজ করি। কারণ ঈদে দর্শকেরা বেছে বেছে অনুষ্ঠান দেখে। তাই অনেকে ঈদের কথা বলে আবার কাজ করিয়ে নিলেও দেখা যায় ঈদের শিডিউল পান না। তাই ঈদ নিয়ে খুব সাবধান থাকি। সেই লক্ষ্যেই কাজ করা। ইনশাআল্লাহ দর্শকরা ভালো কিছু কাজ দেখতে পাবে।’
শীঘ্রই শুরু হতে যাচ্ছে ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০১৪’। আর এবারের প্রমোশনাল বিজ্ঞাপনের মডেলে দেখা যাবে মেহজাবিনকে। এই প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘বিজ্ঞাপনটা আমার জন্য বিশেষ একটা কাজ। কারণ ২০০৯ সালে এই মঞ্চের সূত্র ধরেই আজ আমি মেহজাবিনকে মানুষ চেনে। অমিতাভ রেজা খুব যত্ন করে বিজ্ঞাপনটি তৈরি করেছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’