নতুন ছবির বিদ্যা!
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২০:০৬
‘ডার্টি পিকচার’ ও ‘কাহানি’র পর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বিদ্যা বালানের। ‘ঘনচক্কর’ ও ‘শাদি কে সাইড এফেক্টস’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অবশেষে ‘ববি জাসুস’ ছবি দিয়ে আবার দর্শকদের মনে আশা জাগাচ্ছেন বিদ্যা। দিয়া মির্জা ও সহিল সঙ্ঘা প্রযোজিত ও সমীর শেখ পরিচালিত ছবি হয়দরাবাদের প্রেক্ষাপটে তৈরি। ছবিতে ‘থ্রি ইডিয়টস’ ও ‘ফুকরে’ ছবি খ্যাত আলি ফজলের বিপরীতে দেখা যাবে বিদ্যাকে। এই ছবিতে আবার ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘পা’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’-র বিদ্যাকে আশা করছেন দর্শকরা। আগামী ৪ জুলাই মুক্তি পাবে ‘ববি জাসুস’। এর মধ্যেই ছবিতে বিদ্যার ফার্স্ট লুক মুগ্ধ করেছে দর্শকদের। মুক্তি পেয়েছে ছবির ট্রেলর।