নৌকায় জঙ্গি আসার খবরে কেরালায় উচ্চ সতর্কতা

ভারতে হামলা চালাতে পারে আইএস। তারা পানিপথে কেরালায় প্রবেশ করতে পারে। এরই মধ্যে শ্রীলঙ্কা থেকে আইএসের অন্তত ১৫ সদস্য কেরালার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে গোয়েন্দারা আশংকা করছেন। এ কারণে কেরালার উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কেরালা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, শ্রীলঙ্কায় জঙ্গি হামলার পরই উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। এবার গোয়েন্দাদের কাছ থেকে সুনির্দিষ্ট কিছু তথ্য এসেছে। উপকূলবর্তী সব থানাকে সতর্ক করা হয়েছে। সমুদ্রে কোনো নৌকা দেখলেই যেন ব্যবস্থা নেওয়া হয়। মত্স্যজীবীদেরও সতর্ক করা হয়েছে যাতে সন্দেহজনক গতিবিধি দেখলে পুলিশকে জানানো হয়। -ইন্ডিয়া টাইমস