জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রশ্ন ১। ন্যাশনাল অ্যাসেম্বলি কী? উত্তর: জাতীয় পরিষদ। প্রশ্ন ২। শাসনতন্ত্র কী? উত্তর: সংবিধান। প্রশ্ন ৩। আরটিসি কী? উত্তর: রাউন্ড টেবিল কনফারেন্স বা গোলটেবিল বৈঠক। প্রশ্ন ৪। মার্শাল-ল কী? উত্তর: সামরিক আইন। প্রশ্ন ৫। সেক্রেটারিয়েট কী? উত্তর: সচিবালয়। প্রশ্ন ৬। Withdraw শব্দটির অর্থ কী? উত্তর: প্রত্যাহার। প্রশ্ন ৭। ব্যারাক বলতে কী বুঝায়? উত্তর: সেনাছাউনি। প্রশ্ন ৮। জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পর কে ক্ষমতায় আসেন? উত্তর: ইয়াহিয়া খান। প্রশ্ন ৯। বাঙালির অবিসংবাদিত নেতা কে? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন ১০। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কত তারিখে পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন? উত্তর: ১৯৭১ সালের ৩রা মার্চ। প্রশ্ন ১১। কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়? উত্তর: ১৯৭১ সালের ১লা মার্চ। প্রশ্ন ১২। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে কত লোক উপস্থিত ছিলেন? উত্তর: প্রায় ১০ লাখ। প্রশ্ন ১৩। ৭ই মার্চের ভাষণটির ব্যাপ্তি কত মিনিট ছিল? উত্তর: ১৮ মিনিট। প্রশ্ন ১৪। ১৯৭১ সালের কত তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছিল? উত্তর: মার্চ মাসের ২৫ তারিখে। প্রশ্ন ১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। প্রশ্ন ১৬। বঙ্গবন্ধুর পিতার নাম কী? উত্তর: শেখ লুত্ফুর রহমান। প্রশ্ন ১৭। বঙ্গবন্ধুর মাতার নাম কী? উত্তর: সাহেরা খাতুন। প্রশ্ন ১৮। ৬ দফা আন্দোলনের মূখ্য প্রবক্তা কে? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন ১৯। কখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়? উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে। প্রশ্ন ২০। বঙ্গবন্ধু কারামুক্ত হয়ে কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তর: ১৯৭২ সালের ১০ই জানুয়ারি। প্রশ্ন ২১। কে সর্বপ্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন ২২। বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন? উত্তর: ১৯৭৪ সালে। প্রশ্ন ২৩। কখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন? উত্তর: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। প্রশ্ন ২৪। কাদের হাতে বঙ্গবন্ধু নিহত হন? উত্তর: সামরিক বাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে। প্রশ্ন ২৫। কত সালে ৬দফা কর্মসূচি ঘোষণা করা হয়? উত্তর: ১৯৬৬ সালে। প্রশ্ন ২৬। বঙ্গবন্ধু কোথায় ৭ই মার্চের ভাষণ দেন? উত্তর: রেসকোর্স ময়দানে। প্রশ্ন ২৭। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান। প্রশ্ন ২৮। ভুট্টো সাহেব কে ছিলেন? উত্তর: পাকিস্তান পিপলস পার্টির তত্কালীন নেতা জুলফিকার আলী ভুট্টো। প্রশ্ন ২৯। আইয়ুব খানের কখন পতন হয়? উত্তর: ১৯৬৯ সালের গণআন্দোলনে। প্রশ্ন ৩০। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোন ভাষণের সঙ্গে তুলনা করা হয়? উত্তর: গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়। প্রশ্ন ৩১। ১৯৭০ সালের নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? উত্তর: আওয়ামী লীগ।