নবীনগরে পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২১:১৪
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ উপজেলার কৃষ্ণনগরের থানাকান্দি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে দু’ গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। আহত সাইফুল (১৮) ও আলাউদ্দিনকে (১৯) ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি তাজা ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। ওই গ্রামের মোকতু মিয়া ও তার পুত্রবধূ রাশেদা বেগমের সাথে সম্পত্তি সংক্রান্ত ভাগবাটোয়ারা নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে।