মঠবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র গ্রেফতার
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২১:২৬
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার দুপুরে পৌরসভার প্যানেল মেয়র (৬নং ওয়ার্ড কাউন্সিলর) ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশীদকে গ্রেফতার করেছে। হারুনকে পুলিশ মাদক মামলায় তাত্ক্ষণিক আদালতে সোপর্দ করেছে।
মঠবাড়িয়া থানার এস আই মহিবুল্লাহ জানান, সম্প্রতি পৌর শহরের বহেরাতলা অনিক রেস্ট হাউজ সংলগ্ন বালুর ভিতর ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।