দশ গুণীকে অতীশ দীপংকর গবেষণা পরিষদ সম্মাননা
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২১:৩১
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ গুণীকে সম্মাননা দিয়েছে অতীশ দীপংকর গবেষণা পরিষদ। সম্প্রতি (২৫ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা স্বর্ণপদক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নাছির উদ্দিন খান (পুলিশ প্রশাসন), কামরুজ্জামান সেলিম (প্রবন্ধ), জাহাঙ্গীর আলম আকাশ (সাংবাদিক) প্রমুখ। সংগঠনের চেয়ারম্যান গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বক্তব্য রাখেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু, মুক্তিযোদ্ধা ড. রফিকুল ইসলাম, সাংবাদিক মাহমুদ আল ফয়সাল প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি