রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২১:৩১
অনিল চন্দ্র পাল
মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কালকিনি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র পাল (৮০) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধবার বরিশালের এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পৌর এলাকার চরবিভাগদী গ্রামের নিজ বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
অহেদ সরদার
মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকার মজিদবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা অহেদ সরদার (৭২) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মকবুল হোসেন
দিনাজপুরের পার্বতীপুরে মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭০) বার্ধক্যজনিত কারণে গত বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী-সন্তান রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।