শোক সংবাদ
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২১:৩১
মো. মুজ্জাফফর আলী খলিফা
দৈনিক সংবাদের দশমিনা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহম্মেদ ইব্রাহিম অরবিলের বাবা মো. মুজ্জাফফর আলী খলিফা (৯৩) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী ও ৬ ছেলে রেখে গেছেন।
একরামুল হক
চট্টগ্রামের চিকিত্সক ডা. একরামুল হক (৭৩) গত বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে রামপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। আগামীকাল পাঠানটুলীর বাসভবনে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।
সুফিয়া খাতুন
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মরহুম সোনা মিয়া স্ত্রী সুফিয়া খাতুন (৯০) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
প্রানদা কান্ত দাস
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মানবজমিন প্রতিনিধি অপরূপ দাসের বাবা প্রানদা কান্ত দাস (৯০) বার্ধক্যজনিত কারণে গত বুধবার আলেকজান্ডার নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
আবদুল লতিফ মোল্লা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের সমাজ সেবক আবদুল লতিফ মোল্লা (৭৫) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
আব্দুল মালেক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পত্রিকা বিক্রেতা আব্দুল মালেক (৫০) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত বৃহস্পতিবার রাজারহাট নাপাডাঙ্গা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন।