জোকস
প্রকাশ : ৩১ মে ২০১৪, ১৯:৩৯
উকিল :আচ্ছা যে ইটটা দিয়ে আপনার মাথায় আঘাত করা হয়েছিল সেটা কত বড় ছিল? সেটা কি আমার এই হাতের মুঠির সমান ছিল না আরও বড়।
আসামী :জ্বি, আরও বড় ছিল।
উকিল :তা কত বড়...ইটটা কি আমার মাথার সমান বড় ছিল?
আসামী :জ্বি মানে, লম্বায় আপনার মাথার সমানই হবে, তবে আপনার মাথার মতো অতটা মোটা ছিল না!
শিক্ষক :বলতো বিল্টু, শ্রীলঙ্কার রাজধানী কোথায়?
বিল্টু :জানি না স্যার।
শিক্ষক :তাহলে কান ধরে বেঞ্চের ওপর দাঁড়া।
বিল্টু :বেঞ্চের ওপর দাঁড়ালে কি শ্রীলঙ্কার রাজধানী দেখতে পাবো, স্যার?
সর্দারজির বাড়িতে বেড়াতে আসা এক অতিথি একদিন আবিষ্কার করলেন যে সর্দারজি দীর্ঘক্ষণ ধরে উল্টো করে একটা পেরেক বাড়ির কাঠের পার্টিশনে ঠোকার চেষ্টা করছেন। এভাবে বেশ কিছুক্ষণ তাকে চেষ্টা করতে দেখে আর কৌতুহল সামলাতে পারলেন না অতিথি ভদ্রলোক। তিনি সর্দারজির কাছে তার এই আচরণের কারণ জানতে চাইলেন। উত্তরে সর্দারজি বললেন, ‘ভাই রে সাধে কী আর এভাবে উল্টো পেরেক ঠোকার চেষ্টা করছি। বাড়িওয়ালা গেল সপ্তাহে পই পই করে বলে দিয়ে গেছে যেন কোনোভাবেই ওপাশে পেরেকের মাথা বের না হয়। আর তাই মাথাটা এদিকে রেখে পেরেকটাকে ঠুকতে চেষ্টা করছি।
ক্লাস ওয়ানের এক বাচ্চার ইন্টারভিউ নিচ্ছেন এক শিক্ষক—
ভর্তিচ্ছু শিশু :আমি লিখতে পারি কিন্তু পড়তে পারি না।
শিক্ষক :আচ্ছা তোমার নামটা এই খাতায় লিখতো।
নাম লেখার পর...
শিক্ষক :আচ্ছা এবার তোমার নামটা কি লিখেছ সেটা পড়।
ভর্তিচ্ছু শিশু :তা তো পারবো না, আমি তো আগেই বলেছি আমি পড়তে পারি না!