এবং ক্লাসের বাইরে

স্কুলভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবং ক্লাসের বাইরে’ আজ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানটির প্রতি পর্ব একটি নির্দিষ্ট স্কুল বা কলেজকে নিয়ে সাজানো হয়। অনুষ্ঠানে থাকে স্কুল বা কলেজ পরিচিতি, শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা এবং প্রধান শিক্ষকের সাক্ষাত্কার। আজকের পর্ব সাজানো হয়েছে বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, ঢাকাকে নিয়ে। জারিন শাকিলার উপস্থাপনায় ‘এবং ক্লাসের বাইরে’ বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।