স্লোভিয়ানস্কে আবারো ইউক্রেনের সামরিক অভিযান শুরু

পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের কাছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হামলায় হেলিকপ্টার ভূপাতিত হয়ে একজন ঊর্ধ্বতন জেনারেলসহ ১৪ জন নিহত হওয়ার পর বিদ্রোহীদের দমন করতে আবারো সামরিক অভিযান শুরু করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এরকম পরিস্থিতিতে সম্ভাব্য হামলার আশংকায় কয়েক হাজার বেসামরিক নাগরিক ঐ অঞ্চল ছেড়ে পালিয়ে গেছে। ২৫ মে অনুষ্ঠিত ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের জের ধরে দেশটিতে বিবদমান দু’পক্ষের মধ্যে সহিংসতা বেড়ে যায়। রুশপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে দোনেস্ক বিমানবন্দর পুনরুদ্ধারের চেষ্টায় ইউক্রেন বাহিনী হামলা চালালে সেখানে কমপক্ষে ১০০ জন বিদ্রোহী নিহত হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।