এশিয়ার নিরাপত্তা রক্ষার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২১:৪৭
এশিয়ার নিরাপত্তা রক্ষায় জাপান একটি বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন দেশটির প্রধানমন্ত্রী সিনজো আবে। এ অঞ্চলে চীনের গুরুত্বকে খর্ব করে ভারসাম্য রক্ষায় জাপানকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার সিঙ্গাপুরে আঞ্চলিক দেশগুলোকে নিয়ে এশিয়া নিরাপত্তা সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে এসব কথা বলেন আবে।
সিঙ্গাপুরে তিনদিনের সাংগ্রাই লা ডায়ালগে যুক্তরাষ্ট্র ও এশিয়ার অন্যান্য দেশও অংশগ্রহণ করবে। দক্ষিণ চীন সাগরে চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইনের মধ্যকার আঞ্চলিক বিবাদের মধ্যেই এ সম্মেলনের আয়োজন করা হল।