জম্মুতে আবাসিক হোটেলে আগুন নিহত ৪
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২১:৪৭
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের দ্বিতীয় প্রধান নগরী জম্মুর একটি আবাসিক হোটেলে আগুন লেগে অন্ততপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একডজনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। -বিডি নিউজ
শনিবার ভোররাতে জম্মু শহরের প্রধান বাসস্ট্যান্ডের কাছের হোটেল নিলমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। এলাকাটি শহরের কেন্দ্রস্থল শাহেদি চক থেকে এক কিলোমিটার দূরে। বার্তা সংস্থা আইএএনএস কে জম্মুর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, “মধ্যরাতের কিছুক্ষণ পর আগুন লাগে। হোটেল থেকে ধোঁয়া বের হতে শুরু করা মাত্রই অগ্নিনির্বাপণ কর্মী ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে উপস্থিত হন।”