ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল প্রয়োজন
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২২:০৬
ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে যে সব ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পায় তারা নিজেদের ধন্য মনে করে। সেইসঙ্গে ছাত্রীদের অভিভাবকরাও গর্ববোধ করেন। কিন্তু বড়ই দুঃখের বিষয়, এই শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো ছাত্রীনিবাস নাই। ফলে বাংলাদেশের অনেক ছাত্রী যারা ঐ প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা রাখে তারা ভর্তি হওয়ার সাহস পায় না। কেননা ঢাকায় এদের থাকার কোনো সুব্যবস্থা নাই। এ অবস্থায়, নবম, দশম ও একাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীনিবাস নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
ডা. মো. ওবায়দুল হক,
সোনারগাঁও,
নারায়ণগঞ্জ