তাড়াশে ১৬শ’ ১৮টি পরিবারে বিদ্যুত্ সংযোগ

তাড়াশ উপজেলায় প্রত্যন্ত ৯ গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। গত শুক্রবার বিভিন্ন গ্রামে সংযোগদান করায় ১ হাজার ৬১৮টি পরিবারের আঁধার ঘরে আলো জ্বলেছে। প্রতিটি গ্রামে বিদ্যুত্ সংযোগদানের পর মানুষ উল্লাসে ফেটে পড়ে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি সূত্রে জানা যায়, বৃষ্টি উপেক্ষা করে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর, বিনসাড়া, কুসুম্বী, পলাশী, মাধাইনগর ইউনিয়নের মালশিন, গুড়মা, নওগাঁ ইউনিয়নের বিরৌহালী, পমরৌহালী ও মহেষরৌহালী গ্রামের বিদ্যুত্ সংযোগ প্রদান করা হয়েছে।