কুড়িগ্রামে বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২২:২২
কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলামকে নিয়ে দলের গুটিকয়েক নেতার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার কুড়িগ্রাম পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা।
জেলা বিএনপিতে কোন দ্বিধাবিভক্তি নেই। যে কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংগঠনিক সম্পাদক থাকেন সেটিই পূর্ণাঙ্গ কমিটি। বিএনপিতে বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে আসা দলছুট ব্যক্তিরা ব্যক্তিস্বার্থ হাসিলে নানারকম ষড়যন্ত্র করছে তার অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও অরাজনৈতিক কার্যকলাপ করছে। তিনি আরও জানান, আগামীতে এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।