কলাপাড়ায় তাপ বিদ্যুত্ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২২:২৩
পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তাবিত ‘কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত্ প্রকল্প’ বাতিলের দাবিতে শনিবার সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে স্থানীয় জনতা ওই কর্মসূচি পালন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মো.জালাল উদ্দিন তালুকদার। বক্তব্য রাখেন, কৃষক শরীফ আলী মৃধা, নয়াকাটা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আলী, কৃষক তৈয়ব আলী মৃধা, সমাজসেবক মিলন তালুকদার, ইউ,পি সদস্য ফিরোজ তালুকদার, মো.রহিম চৌকিদার, আ.রাজ্জাক মোল্লা ও মো.নূরুল ইসলাম মাস্টার প্রমুখ।এখানে তাপ বিদ্যুত্ প্রকল্প গড়ে তোলা হলে কৃষির উপর যেমন প্রভাব পড়বে তেমনি এর বজ্র পাশের রামনাবাদ নদীতে ফেলানো হলে ইলিশের অভয়ারণ্যে ব্যাপক ক্ষতির সন্মুখীন হবে।
গত ১৯ মার্চ চীনা কোম্পানি সি এম সির সাথে বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির যৌথ মালিকানায় কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর পথে ১৩২০ মেগাওয়াটের একটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের জন্য ঢাকায় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।