মে ধা বী মু খ

উম্মে হানী তনিকা উম্মে হানী তনিকা এসএসসি পরীক্ষায় কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ইত্তেফাকের কাহালু সংবাদদাতা আব্দুস ছালেক তোতা ও মাতা আছমা খাতুন। মোঃ দুলাল মোঃ দুলাল শিবগঞ্জ উপজেলার হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আনেসুর রহমান ও মাতা মরিয়ম বেগম। সে প্রকৌশলী হতে চায়। মো. ইমরান হাসিব মো. ইমরান হাসিব এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কাঠালিয়া মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মাওলানা মজিবুর রহমান ও মাতা মরিয়ম বেগম গৃহিণী। সে ডাক্তার হতে চায়। আশিক মাহমুদ আকাশ আশিক মাহমুদ আকাশ এসএসসি পরীক্ষায় নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. আছমত আলী সমাজ সেবক এবং মাতা হালিমা খাতুন গৃহিণী। সে চিকিত্সক হতে চায়। সাদিয়া খাতুন সাদিয়া খাতুন এসএসসি পরীক্ষায় রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আব্দুর রহিম ও মাতা রোজিনা বেগম। সাদিয়া চিকিত্সক হতে চায়। মোঃ বদিউজ্জামান মোঃ বদিউজ্জামান এসএসসি পরীক্ষায় মৌলভী বাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা ব্যবসায়ী আব্দুল হান্নান ও মাতা ইসমত আরা বেগম গৃহিণী। সে শিক্ষক হতে চায়। নাঈমা আক্তার নাঈমা আক্তার কাঠালিয়া সদর সিনিয়র মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মাদ্রাসার সিনিয়র মৌলভী এবং মা রাশিদা বেগম গৃহিণী। মেহেদী হাসান মেহেদী হাসান এসএসসি পরীক্ষায় শিবগঞ্জের কয়লা দিয়াড় উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আঃ হান্নান পল্লী চিকিত্সক ও মাতা মিলিয়ারা বেগম গৃহিণী। সে প্রকৌশলী হতে চায়।