রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আব্দুল মান্নান বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ওরফে বাবু মণ্ডল (৬৫) গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শহিদুল হক শহিদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা শহিদুল হক শহিদ (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন। আমতলী ইউনিয়ন পরিষদ মাঠে গতকাল বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।