খালেদা জিয়া ৭ জুন সিঙ্গাপুর যাচ্ছেন
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২৩:০৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিত্সার জন্য ৭ জুন সিঙ্গাপুর যাবেন। বিএনপি সূত্র জানায়, তিনি নিয়মিত চিকিত্সার অংশ হিসেবেই সিঙ্গাপুর যাবেন। এর আগে গত বছর ১০ অক্টোবর চিকিত্সার জন্য সিঙ্গাপুর যান তিনি। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৩ অক্টোবর দেশে ফেরেন।