বজ্রপাতে ৯ জন নিহত

গতকাল শনিবার দেশের বিভিন্নস্থানে বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রসহ নিহত হয়েছেন ৩ জন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম কুড়ানোর সময় বজ পাতে নিহত হয়েছেন ২ জন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চুয়াডাঙ্গা প্রতিনিধি ও জীবননগর সংবাদদাতা জানান, গতকাল শনিবার চুয়াডাঙ্গায় বজ্রপাতে কলেজছাত্রসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বজ পাতের ঘটনায় জীবননগর উপজেলার তেতুলিয়া বাওড়ে মাছ ধরা অবস্থা সাদের আলী (২২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত সাদের আলী জীবননগর ডিগ্রি কলেজের স্নাতক ক্লাসের ছাত্র। সে এলাকার তুেতলিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র। একই সময়ে উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আলী কদরের ছেলে সাইদুর রহমান (২৩) ও পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের লেদু মিয়ার ছেলে মান্দার আলী (৪৫) বজ পাতে মারা যায়। চুয়াডাঙ্গায়: চুয়াডাঙ্গায় বজ্রপাতে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। মানুষের পাশাপাশি মারা গেছে হালের বলদও। আহতদের মধ্যে ১২ জনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শনিবার সকালে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে আনিসুর রহমান (৫৫) এবং দুর্লভপুর ইউনিয়নের নতুন বারোরশিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে মনিরুল ইসলাম মনি (৩৫)। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম ও দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম নাজমুল হক মুক্তা জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে আমবাগানে আম কুড়ানোর সময় বজ পাত ঘটলে তাদের মৃত্যু হয়। বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদদাতা জানান, বাগেরহাটের চিতলমারীতে বজ্রপাতে আকরাম হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গজারিয়া বিলে একটি সবজি ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ পাতে সে ঘটনাস্থলে মারা যায়। নিহত আকরাম হোসেন চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। ছিতলমারী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় গতকাল শনিবার সকালে নিজ বাড়ির উঠানে কাজ করার সময় বজ পাতে আমেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত আমেনা গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের আব্দুর রশিদ ওরফে অশিদুলের স্ত্রী। সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, শনিবার দুপুরে বজ্রপাতে মিষ্টার (৩২) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি সিংগাইর উপজেলার চর নয়াডিঙ্গি গ্রামের আব্দুর রহমানের ছেলে। এলাকাবাসী জানান, মিষ্টার বাড়ির পাশে নিজের জমিতে ধান কাটছিল। এমন সময়ে বজ পাতে তার মৃত্যু ঘটে। টুঙ্গিপাড়া সংবাদদাতা জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বজ পাতে স্মৃতি রানী সাহা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত স্মৃতি রানী সাহা পাটগাতী গ্রামের গৌরাঙ্গ লাল সাহার স্ত্রী।