আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কাজী আমিনুল হকের ইন্তেকাল
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২৩:১০
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আমিনুল হক (৮৫) আর নেই। শহরের হাজী মহসীন সড়কস্থ বাসায় গত শুক্রবার রাত ১২টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্ল¬াহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব ডাকবাংলা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।