গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০১ জুন ২০১৪, ১৯:৪৯
স্কাউট আন্দোলনের অন্যতম প্রধান দিকই হলো মানেই সবার সম্মিলিত প্রচেষ্টায় কোনো একটি কাজ সম্পন্ন করা। আর স্কাউটের এই একতার মূলমন্ত্রকে ফুটিয়ে তুলতেই হংকং এর স্কাউট অ্যাসোসিয়েশন অভিনব এক রেকর্ড গড়ার উদ্যোগ গ্রহণ করে। সংগঠনটির মোট ৩৩৮ জন সদস্য সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে প্রত্যেকে তার হাতে ধরে থাকা মোমবাতিটি থেকে পাশের জনের মোমবাতিটি জ্বালিয়ে দেন। আর এভাবে একবারের জন্যও আগুন নিভতে না দিয়ে সবেচেয়ে বেশি মানুষের কাছে মোমবাতির আগুন ছড়িয়ে দেওয়ার ম্যারাথনের রেকর্ডটি নিজেদের দখলে নেন হংকং আইল্যান্ড রিজিয়নের এই স্কাউট সদস্যরা।