উদ্দীপনা সংবাদ
আইইউবি-এ ‘বাংলাদেশে বিজ্ঞাপনশিল্প গতকাল, আজ এবং আগামী’ বিষয়ক বক্তৃতা
প্রকাশ : ০১ জুন ২০১৪, ১৯:৫৬
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র ল অফ বিজনেসের উদ্যোগে ২৯ মে বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে ‘বাংলাদেশে বিজ্ঞাপনশিল্প : গতকাল, আজ এবং আগামী’ শীর্ষক এক বক্তৃতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিষয়ের ওপর বক্তব্য রাখেন অভিনেতা, মুক্তিযোদ্ধা ও এশিয়াটিক থ্রি সিক্সটি প্রতিষ্টানের চেয়ারম্যান আলী যাকের।
তিনি বাংলাদেশের বিজ্ঞাপনশিল্পের বিবর্তন বর্ণনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের কাছে তাঁর নিজের জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, সফলতার জন্য তোমাদের পর্যবেক্ষণ বাড়াতে হবে এবং নতুন চিন্তা ও ধারণার ক্ষেত্রে মানবকল্যাণকে যুক্ত করতে হবে। এছাড়াও তিনি মূল্যবোধ ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে একাগ্রতার সাথে কাজে লেগে থাকার পরামর্শ দেন। আইইউবি-র স্কুল অফ বিজনেস শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের জন্যে স্ব-স্ব ক্ষেত্রে সফল ব্যাক্তিত্বদের নিয়ে নিয়মিত বক্তৃতার আয়োজন করে থাকে ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আই ইউ বি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং বাণিজ্য অনুষদের ডীন ড. সারোয়ার উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আইইউবি-র শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও নানাজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।