জেএসসি পরীক্ষা ২০১৪

প্রশ্ন-১। ‘জবরদস্তি’ শব্দের অর্থ কী? উত্তর: জোরাজুরি। প্রশ্ন-২। ‘ব্যামো’ কথাটির অর্থ কী? উত্তর: অসুখ। প্রশ্ন-৩। ‘তাজ্জব’ শব্দের অর্থ কী? উত্তর: অদ্ভুত। প্রশ্ন-৪। মোড়ল জোর করে হাসুর কী খেয়েছিল? উত্তর: মুরগী। প্রশ্ন-৫। মোড়ল হাসুকে কী এনে দেওয়ার কথা বলেছিল? উত্তর: শান্তি। প্রশ্ন-৬। মোড়ল কার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিল? উত্তর: কবিরাজের। প্রশ্ন-৭। কবিরাজ মোড়লের ব্যাধি ভালো করার জন্যে কী আনতে বলেছিল? উত্তর: একজন সুখী মানুষের জামা। প্রশ্ন-৮। মোড়লের কী রোগ হয়েছিল? উত্তর: হাড় মড়মড় রোগ। প্রশ্ন-৯। কবিরাজ কত সময়ের মধ্যে একজন সুখী মানুষের জামা আনতে বলেছিল? উত্তর: রাত্রের মধ্যে। প্রশ্ন-১০। জামা এনে দিতে পারলে মোড়ল কত টাকা বকশিস দিতে চেয়েছিল? উত্তর: হাজার টাকা। প্রশ্ন-১১। ছোট একটি কুঁড়েঘরের সামনে হাসু ও রহমত কী করছিল? উত্তর: গালে হাত দিয়ে ভাবছিল। প্রশ্ন-১২। কতটি গ্রাম খুঁজে একজনও সুখী মানুষ পাওয়া গেল না? উত্তর: পাঁচটি গ্রাম। প্রশ্ন-১৩। সুখী মানুষটি সারাদিন কী কাজ করে? উত্তর: বনে বনে কাঠ কাটে। প্রশ্ন-১৪। সুখী মানুষটি খেয়ে দেয়ে কী করে? উত্তর: গান গাইতে গাইতে শুয়ে পড়ে। প্রশ্ন-১৫। ‘চোর আমার কী চুরি করবে?’-উক্তিটি কার? উত্তর: সুখী মানুষটির। প্রশ্ন-১৬। সুখী মানুষটির ঘরে কী ছিল? উত্তর: কিছুই ছিল না। প্রশ্ন-১৭। মমতাজ উদ্দীন আহমদ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯৩৫ সালে। প্রশ্ন-১৮। মমতাজ উদ্দীন আহমদ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। প্রশ্ন-১৯। ‘সুখী মানুষ’ কী ধরনের রচনা? উত্তর: নাটিকা। প্রশ্ন-২০। ‘সুখী মানুষ’ নাটিকায় কয়টি দৃশ্য? উত্তর: ২টি দৃশ্য। প্রশ্ন-২১। ‘সুখী মানুষ’ নাটিকায় কয়টি চরিত্র? উত্তর: ৫টি চরিত্র। প্রশ্ন-২২। মোড়ল চরিত্রটির বয়স কত? উত্তর: ৫০ বছর। প্রশ্ন-২৩। ‘কবিরাজ’ অর্থ কী? উত্তর: আয়ুর্বেদ শাস্ত্রমতে যিনি চিকিত্সা করেন। মতামত জানাতে ০১৭১৪-৭০৫৭২৭, anushilon.ittefaq10 @gmail.com