ইচ্ছে হয় ফোনের ভেতরেই পিণ্ডি চটকাই!

‘এমনও তো প্রেম হয়’ নামের একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে শাবনূরের। বিপরীতে ফেরদৌস। আবার অভিনয়ে ফিরবেন কি না? বা ফিরলেও কী পরিকল্পনা? দেশে কবে ফিরবেন? এমন নানা প্রশ্নই তাকে নিয়ে আবর্তিত হচ্ছে। ইত্তেফাক বিনোদন প্রতিদিনের সাথে ফোনে এসব বিষয়েই কথা বললেন শাবনূর। সাক্ষাত্কার নিয়েছেন সুহূদ সুফিয়ান বারবার দেশে ফেরার কথা বলেও কেন আসছেন না ? আমি আসলে দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে আছি। কিন্তু আমার সন্তানের শারীরিক অবস্থার কথা ভেবেই বারবার পেছাতে হচ্ছে। পরপর দুবার ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। বাংলাদেশ থেকে কোনো নির্মাতা বা কলিগরা ফোন করেন কি কেউ? অনেকেই করেন। তারা আমার-সন্তানের অবস্থা আগে জানতে চান, তারপর কবে আমি শিডিউল দিতে পারব তা জানতে চান। বলুন মেজাজটা কেমন লাগে তখন? মনে হয় ফোনের ভেতরেই ওদের পিণ্ডি চটকাই! কিন্তু আপনাকে বাংলাদেশের দর্শকেরা প্রত্যাশাও করে... কোথায়? পরপর কয়েকটি ছবিতে ফ্লপ গেল। আর ফ্লপ যাবেই বা না কেন? এখন বয়স হয়েছে। কিন্তু সেই মানের ম্যাচিউরড গল্প হচ্ছে কৈ? আমি তো মাধুরীর মতো ‘গুলাব গ্যাং’ করতে চাই। কিংবা শ্রীদেবীর মতো ‘ইংলিশ ভিংলিশ’। তাই বলে নকল নয়! কিন্তু সেই ম্যাচিউরড গল্প আমার জন্য কে লিখবে? আমাকে তো আর কলেজ ছাত্রী এখন মানাবে না। তাহলে কি আর নতুন ছবিতে আর সাইন করবেন না? ওই যে আপনিও শুরু করে দিলেন? না। আমি তো প্রথমে আপনার ব্যক্তিগত খবরটি নিয়েছি। হা হা হা। হুমম। এটা এখন পর্যন্ত না। নতুন ছবিতে কাজের আপাতত কোনো প্ল্যান নেই। ওই যে বললাম, ম্যাচিউরড গল্প পেলেই করব। এর আগে শোনা গিয়েছিল, আপনি ছবি প্রযোজনা শুরু করবেন... হুমম। সেটাও করব। ইচ্ছে আছে ঈদের আগে দেশে ফেরার। আমার চলচ্চিত্রকে ছাড়ার বা গুডবাই বলার কোনো পরিকল্পনা নেই। তবে যা করব এখন বয়স ও সময়ের সাথে মানানসইভাবেই করতে চাই। হুটহুাট করে ডিসিশন নেবো না।