রজনীকান্তের ভয়ে সোনাক্ষি!

শৈশবে সোনাক্ষি বেশ ক’বার ধমক খেয়েছিলেন। কোলেও চড়েছেন অনেক। সেই সোনাক্ষি নাকি এবারে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের নায়িকা। সোনাক্ষি বলেন, ‘আমি প্রথম যখন আইডিয়া শুনলাম যে ‘লিংগা’ ছবিতে আমি তার নায়িকা তখন কী করব বুঝতে পারছিলাম না! আমার বয়সী, আমার চেয়ে খানিক বেশি বয়সের অনেকেই তার নায়িকা হয়েছেন। তারপরও আমি বাবার কাছে ছুটে যাই। বলি বাবা, এটা কী করে সম্ভব। আমি তার সঙ্গে নাচব কীভাবে। এরপর চাচ্চু আবারও ফোন করে সেই একই ধমক। আমি তাই এই ছবিটি নিয়ে একইভাবে যেমন খুবই উল্লসিত, ঠিক একইভাবে ভয়ে রয়েছি।’