জরিপে সাফল্যে এটিএন বাংলা
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২০:৪৪
দর্শক জরিপে আবারও সেরা বিনোদন চ্যানেল এটিএন বাংলা। এমনটাই দাবি করেছে চ্যানেলটি। বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম আয়োজিত দর্শক জরিপে সেরা বিনোদন চ্যানেল হিসেবে এই পুরস্কার অর্জন করে এটিএন বাংলা। পাশাপাশি সেরা শিশুতোষ অনুষ্ঠানের পুরস্কার পেয়েছে এটিএন বাংলার ‘আমরা করব জয়’ অনুষ্ঠানটি। গত ২৮ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়া ও সেরা সাংবাদিক সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এটিএন বাংলার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ। উল্লেখ্য, আন্তর্জাতিক এসব অর্জনের পাশাপাশি ২০০৭, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ এবং ২০১৩ সালে ইউনিসেফ প্রদত্ত মিনা অ্যাওয়ার্ড অর্জন করে এ অনুষ্ঠানের ক্ষুদে সাংবাদিকরা। তাশিক আহমেদের নির্বাহী প্রযোজনায় বর্তমানে অনুষ্ঠানটি শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে।