নৌবাহিনীর জাটকা নিধন প্রতিরোধ অভিযান শেষ

ইলিশ সংরক্ষণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে জাটকা নিধন প্রতিরোধ অভিযান সমাপ্ত করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানের অংশ হিসেবে গত ২৭ এপ্রিল হতে ৩১ মে পর্যন্ত ৩৫ দিনে নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের নদ-নদী এবং সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল এবং জাটকা আটক করেছে। এসময় দেশের জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদ-নদীসমূহে অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ৪৪ কোটি টাকা মূল্যের ১ কোটি ৯৪ লক্ষ ৩৮ হাজার ৮৮১ মিটার অবৈধ জাল আটক করে নৌবাহিনী। -প্রেস বিজ্ঞপ্তি