বৃষ্টির পানিতে স্কুল মাঠে জলাবদ্ধতা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২২:১৯
উপজেলার প্রশাসনিক ভবন সন্নিকটে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্তমানে বিদ্যালয় অফিস ও শ্রেণি কক্ষের সামনের মাঠে পানি জমে আছে। বিদ্যালয়ে পশ্চিম পার্শ্বে রয়েছে ৩০ নং পূর্ব ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর পার্শ্বে বিজয় স্তম্ভ, বিদ্যালয় প্রধান ফটক দিয়ে দুটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী প্রবেশ করে ওই মাঠের উপর দিয়ে সহজেই উপস্থিত হতে পারে, যা মাঠটির অত্যন্ত গুরুত্ব বহন করে। বর্ষার কারণে আগামী মাসে আরও বেশি সমস্যা দেখা দিতে পারে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মুঞ্জুরুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান নজরুল জলাবদ্ধতার কথা স্বীকার করেছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ইত্তেফাক-কে জানান, মাঠের জলাবদ্ধতার জন্য শ্রেণিকক্ষে শিক্ষকদের যাতায়াতের ব্যাপক অসুবিধা হয় এবং ছাত্র-ছাত্রীরা মাঠে কাদার জন্য খেলাধুলা করতে পারে না।