অর্থ কেলেঙ্কারির অভিযোগে মাদ্রাসা সুপার বরখাস্ত
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২২:২০
অর্থ কেলেঙ্কারীর অভিযোগে মাদ্রাসা সুপার মোঃ নুরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নুরুল ইসলাম শেরপুরের সীমান্তবর্তী কালাকুড়া নেছারিয়া মাদ্রাসার সুপার। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর জালসহ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটি’র সভাপতি চৌধুরী বিল্লাল হোসেন তাকে সাময়িক বরখাস্ত করেন। জেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম বরখাস্তের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মাদ্রাসা সুপার নুরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।