মীর্জাগঞ্জে আ’ লীগ নেতার পা কেটে নিয়েছে সন্ত্রাসীরা

শনিবার গভীর রাতে মীর্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হালিম মোল্লার (৫০) ডান পা কেটে নিয়েছে সন্ত্রাসীরা। মাধবখালী ইউনিয়নের বাজিতা গ্রামের বাসিন্দা উক্ত আওয়ামী লীগ নেতা আঃ হালিম মোল্লা ঐ দিন গভীর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা ৭/৮ জনের একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী তাকে ঝাপটে ধরে এ ঘটনা ঘটায়। গতকাল রবিবার সকালে মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে বলে তার ধারণা।