সভা করতে না পারায় ক্ষমতা হারালেন উপজেলা চেয়ারম্যান
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২২:২১
শপথের ৩০ দিনের মধ্যে সভা করতে না পারায় মহেশপুর উপজেলা চেয়ারম্যান জামায়াতের উপজেলা আমির আব্দুল হাই ক্ষমতা হারিয়েছেন। সেখানে পূর্বের চেয়ারম্যান ময়জদ্দীনকে দায়িত্ব দেয়া হয়েছে। গত ২৭ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে আব্দুল হাই নির্বাচিত হয়ে শপথ নেন। কিন্তু বেশ কয়েকটা নাশকতার মামলায় তিনি বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। যার ফলে ৩০ দিনের মধ্যে উপজেলার প্রথম সভা করতে ব্যর্থ হয়। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় অবগত হয়ে গত ২৯ মে একটি চিঠির মাধ্যমে পূর্বের চেয়ারম্যানকে দায়িত্ব বুঝে দেয়। বর্তমানে ময়জদ্দীন হামিদ দায়িত্ব বুঝে নিয়ে অফিস করছেন।