শ্রাদ্ধ
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২২:৪৬
হীরালাল পাল
‘শ্রেষ্ঠ শিক্ষক’ মর্যাদায় ভূষিত পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শিক্ষাবিদ হীরালাল পালের শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে ঢাকাস্থ নবাবগঞ্জের জালালচরে নিজ বাসভবনে আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন হবে। বার্ধক্যজনিত কারণে গত ১৮ মে তিনি ৮৬ বছর বয়সে পরলোকগমন করেন।