সাবেক সংসদ সদস্য তাহেরুল ইসলাম খান মানিকের ইন্তেকাল
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২২:৪৭
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক ছাত্রনেতা ও জেলার সারিয়াকান্দি সোনাতলা এলাকার সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা তাহেরুল ইসলাম খান মানিক (৭৫) চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার রাত ১টায় ভারতের মাদ্রাজে এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোয়নে সারিয়াকান্দি সোনাতলা এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন।