প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

দৈনিক ইত্তেফাকের ১৯ নম্বর পৃষ্ঠায় ১ জুন প্রকাশিত ‘এশিয়ান ইউনিভার্সিটির ভিসি ড. নূরুল মোমেনের ইন্তেকাল’ শীর্ষক প্রতিবেদন প্রসঙ্গে এশিয়ান ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান উপাচার্য হলেন অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বর্তমানে তিনি সুস্থ আছেন। উল্লেখ্য, প্রয়াত ড. নূরুল মোমেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।